এস,এম,মনির হোসেন জীবন: গণতন্ত্রকে রক্ষার জন্য দলের নেত্কার্মীদেরকে এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি নির্বাচনে ভোটের লড়াইয়ে বিজয়ী হতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
তাবিথ আউয়াল দলীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বলেন, আমরা অপেক্ষায় ছিলাম সবাইকে সঙ্গে নিয়ে ভোটের অধিকার রক্ষা করার। ১ ফেব্রæয়ারি ভোটের দিন আমরা প্রস্তুত থাকব। আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর বিআরটিএ এলাকায় নির্বাচনী প্রচারনা ও গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি মেয়র তাবিথ আউয়াল নগরবাসির উদ্দেশে বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে কী ধরনের পদক্ষেপ নেয়। আমরা সেদিকে তাকিয়ে আছি।
তিনি জনগন ও তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, স্বরসতী পূজা উপলক্ষে নির্বাচন দুই দিন পিছিয়ে দিয়েছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষাও পিছিয়েছে। যে কারণে পরীক্ষার্থীরা মনোক্ষুন্ন হতে পারে। যদি তারা কোনো কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
তাবিথ আউয়াল নির্বাচনী প্রচারনা ও গনসংযোগকালে এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিবুর হাবিব, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসান, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।
এদিকে, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন তার মা নাসরিন আউয়াল। আজ রোববার বিকেলে রাজধানীর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের খিলক্ষেত কুড়িল কাজীবাড়ী, বিজয়স্বরনী, নামাপাড়া,টানপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি।
গণসংযোগকালে নাসরিন আউয়াল ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় ভোটারদের কাছে ছেলে তাবিথ আউয়ালের জন্য ভোট চান। এসময় নাসরিন আউয়ালের সঙ্গে স্থানীয় মহিলা দলের নেত্রীরাও সাথে ছিলেন।


