মাহবুব রহমান( ভ্রাম্যমান প্রতিনিধি) একাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০(গফরগাঁও-পাগলা থানা) আসনে বর্তমান সংসদ সদস্য ্ আবারও ফাহমী গোলন্দাজ বাবেলকে আওয়ামী লীগের চ‚ড়ান্ত প্রার্থী ঘোষণায় মিষ্টি বিতরণ শুরু হয়েছে। বিভিন্ন পেশার মানুষ আওয়ামী লীগের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন এমন খবরে গফরগাঁওয়ে চলছে আনন্দ-উচ্ছ¦াস। নির্বাচনী মাঠে ফাহমী গোলন্দাজ বাবেলকে স্বাগত জানিয়ে বরাবরের মতই তার পাশে থাকার কথাও জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষ।
রাজনীতিতেও তিনি উজ্জ¦ল হয়ে উঠবেন, সংসদ সদস্য নির্বাচিত হয়ে আবারও এলাকার উন্নয়ন করবেন এমন প্রত্যাশা সবার।


