টাঙ্গাইলের বাসাইলে গরুর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাসাইল-পাথরঘাটা সড়কের কাঞ্চনপুর ইউনিয়নের কাঠালতলী বাজারের পশ্চিম পাশে সেতুতে এ ঘটনা ঘটে।
নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম সিয়াম হোসেন বিদ্যুৎ (২৪)। তিনি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন জানান, সিয়াম মোটরসাইকেল যোগে বাসাইল থেকে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় কাঠালতলী সেতুতে উঠার সময় একটি গরুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


