গাইবান্ধায় কবর থেকে মরদেহ নিয়ে পালানোর সময় আটক এক

জেলা প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কবর খুঁড়ে মরদেহ নিয়ে পালানোর সময় খালেকুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
রোববার (৮ মার্চ) সকালে উপজেলার দরবস্ত ইউপির চেয়ারগ্রামে এ ঘটনা ঘটে। খালেকুর গোবিন্দগঞ্জ উপজেলার কাপাসিয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার দরবস্ত ইউনিয়নের বাসিন্দা ছফের উদ্দিন গত ১০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রোববার (৮ মার্চ) ভোর ৪টার দিকে ওই খবর খুঁড়ে মরদেহ ভ্যানে তুলে নিয়ে পালাবার সময় স্থানীয় দামোদরপুর জামে মসজিদের সামনে থেকে খালেকুর রহমানকে আটক করে এলাকাবাসী।
পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।