গাজীপুরের কা‌শিমপুর কারাগারে এক আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কা‌শিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়া‌রি) সকালে এ ঘটনা ঘটে। নিহত আল মামুন (২৫) কুমিল্লা সদর থানার মাতাইনপুর এলাকার মোস্তফা আহাম্মেদের ছেলে ।

কা‌শিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা আক্তার জানান, সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে আল মামুন। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ‌চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা ছিল।