গাজীপুরের তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দুটিতে বিএনপি প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুটিতে বিএনপি প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। মির্জাপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী ফজলুল হক মুসুল্লী ৫ হাজার ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মোশারফ হোসেন দুলাল পেয়েছেন ৫ হাজার ৩০২ ভোট।

ভাওয়ালগড় ইউনিয়নে বিএনপির আবু বকর সিদ্দিক ১৪ হাজার ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সালাউদ্দিন সরকার পেয়েছেন ১৩ হাজার ৯৩৫ ভোট।

পিরুজালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ সরকার মঞ্জু ৬ হাজার ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাসুদুল কবীর মোনায়েম পেয়েছেন ৩ হাজার ১৬৯ ভোট।

সাইফুল্লাহ সরকার মঞ্জু আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।