গাজীপুরে কমিউটার ট্রেন লাইনচ্যুত

ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরের ধীরাশ্রমে এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটের দিকে ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

গাজীপুর জয়দেবপুরের রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ধীরাশ্রম স্টেশনে একতা এক্সপেসে সঙ্গে ক্রসিং করতে ধীরাশ্রমে ১নং লাইনে দাঁড়ালে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে।