গাজীপুরে ট্রা‌কের ধাক্কায় এক শিশু নিহত

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের কা‌শিমপুর থানার বাগবা‌ড়ি এলাকায়‌ ট্রা‌কের ধাক্কায় হৃদয় (১১) নমে এক শিশু নিহত হ‌য়ে‌ছে। বুধবার (২২ জানুয়া‌রি) সকা‌লে এ দুর্ঘটনা ঘ‌টে। ‌নিহত হৃদয়ের বা‌ড়ি ভৈরব ব‌লে জানা গে‌ছে। সে প‌রিবারসহ বাগবা‌ড়ি এলাকায় বসবাস কর‌তো।
কা‌শিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আকবর আলী খান জানান, বাগবা‌ড়ি এলাকায় সড়ক পার হওয়ার সময় এক‌টি ট্রাক হৃদয়‌কে ধাক্কা দেয়। এ‌তে ঘটনাস্থ‌লই তার মৃত্যু হয়। খবর পে‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। প‌রে প‌রিবা‌রের আ‌বেদ‌নের পরিপ্রে‌ক্ষি‌তে মর‌দেহ বিনা ময়নাতদ‌ন্তে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।