নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ রেল রুটের গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৬০ বছর। পরনে চেক শার্ট ও সাদা লুঙ্গি রয়েছে। শ্রীপুর স্টেশন মাস্টার মো. হারুন অর রশীদ জানান, সকালে সাড়ে ৮টার দিকে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন থেকে ছেড়ে যায়। কিছু দূর যাওয়ার পর ট্রেনের সাথে ওই ব্যক্তির ধাক্কা লাগে। এতে মাথাসহ শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


