নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম রাম চরণ সরকার (২৮)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকার সন্তোষ চন্দ্র সরকারের ছেলে। সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসু দেব সিনহা জানান, আজমেরী পরিবহনের একটি বাস কোনাবাড়ি এলাকার দাঁড়ানো ছিল। রাত সাড়ে ৯টার দিকে একই পরিবহনের অপর একটি ঢাকাগামী বাস ওই বাসকে ওভারটেক করার সময় হেলপার রাম চরণ দুই বাসের মাঝখানে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।


