গাজীপুরে পৃথক দুই সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপ‌জেলার গিলাবেড়াইদ ও জৈনাবাজার এলাকায় পৃথক দুই সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। শ‌নিবার (১৫ ফেব্রুয়া‌রি) সকা‌লে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দু’টি দুর্ঘটনা ঘটে। ‌নিহত‌দের প‌রিচয় জানা যায়‌নি। তা‌দের একজ‌নের বয়স ৩০ এবং অপরজ‌নের ৭০ বছর। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, সকালে এক যুবক গিলাবেড়াইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় এক‌টি বাস তা‌কে ধাক্কা দিলে ঘটনাস্থ‌লেই তি‌নি মারা যান। অপর ঘটনায় জৈনাবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় এক‌টি পিকআপ এক ভিক্ষুককে চাপা দিয়ে পা‌লি‌য়ে যায়। এতে ঘটনাস্থলেই তি‌নি মারা যান।