গাজীপুরে বিএনপির দু’শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

এস,এম,মনির হোসেন জীবন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে এবং নিবাচনের ঠিক আগ মুহূর্তে গাজীপুর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর শিল্পনগরী টঙ্গীতে মহানগর আওয়ামী লীগের সভাপতির টঙ্গী বাজারস্থ বাসভবনে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং দলের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র আলহাজ মো. জাহাঙ্গীর আলমের হাতে ফুল দিয়ে বিএনপি’র নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন।

বিএনপি থেকে আওয়ামীলীগে যোগ দেয়া নেতাদের মধ্যে রয়েছেন-সাবেক গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আ. হামিদ ও কেন্দ্রীয় তাঁতী দলের সহ-সভাপতিসহ দুই শতাধিক নেতাকর্মী।

যোগদান অনুষ্টানে গাজীপুর সিটি মেয়র আলহাজ মো: জাহাঙ্গীর আলম সাংবাদিকদেরকে বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামী একাদশ জাতীয় নির্বাচনে দেশরত্ম শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনাদের ভূমিকা অপরিসীম।

তিনি আরো বলেন,আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে গাজীপুর মহানগরীর প্রতি ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইবেন।
এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং দলের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র আলহাজ মো. জাহাঙ্গীর আলম যোগ দেয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান। যোগদান অনুষ্টানে গাজীপুর মহানগর, জেলা ও থানার শীষ পযায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।