গাজীপুরে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

গাজীপুর: গাজীপুরে ন্যাশনাল পার্কের সামনে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস বলেন, কাভার্ডভ্যানের ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন। মরদেহ সরিয়ে রাস্তা সচল করা হচ্ছে।