জেলা প্রতিবেদকঃ গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় আজ বিকালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে গাজীপুর মহানগর শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ।
অনুষ্টানে বিশেষ অতিথি গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান , সদস্য কর্ম সংস্থান মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি বেগম সামসুন্নাহার এমপি , গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এড. জাহাঙ্গীর আলম ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোজাফফর হোসেন মোঃ সালাউদ্দিন সরকার।
সম্মেলনে গাছা থানার সহ বিভিন্ন থানার শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সম্নেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের কথা জনগনের মাঝে ছড়িয়ে দিতে হবে । এই সরকার শ্রমিকদের ন্যায্য মুজুরীর ব্যাবস্থা করেছেন ।


