গাজীপুর সিটিতে নির্মাণাধীন একটি ভবনের ট্যাংকে নেমে দুই সহোদরসহ তিন শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দুই ভাই আতিক (২৫) ও শাহিন (২৮) এবং অপরজন ফারুক (২২)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বশিরুল উসলাম বশির নামের এক স্থানীয় জানান, সাতাইশ এলাকায় একটি ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। দুপুর ১২টার দিকে ভবনে সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খুলতে ট্যাংকে নামেন আতিক ও ফারুক। তাদের সাড়া-শব্দ না পেয়ে আশপাশের অন্য শ্রমিক ও স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা চালান। এক পর্যায়ে ভাইকে উদ্ধার করতে শাহিনও ট্যাংকে নামে। তিনিও ফিরে না আসলে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীদের খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। এক পর্যায়ে ওই তিন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টঙ্গী থানার ওসি কামাল হোসেন তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।