গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বহস্পতিবার বিএনপির মেয়র পদ প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সদস্য ও প্রাক্তন সংসদ সদস্য হাসান উদ্দীন সকার মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ওই নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, সোহরাব উদ্দীন, মীর হালিমুজ্জামান ননী প্রমুখ উপস্থিত ছিলেন।