গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে প্রশান্ত বাড়ৈ (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রশান্ত বাড়ৈ মুকসুদপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের সহাদেব বাড়ৈর ছেলে। নিহতরে পরিবার সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির উঠান থেকে ঘরে ঢুকছিলেন প্রশান্ত বাড়ৈ। এ সময় হঠাৎ করে বজ্রপাত ঘটলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


