গোলাপগঞ্জে পৌর শহরকে যানযটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে পথচারীদের নিরাপদ চলাচল, পৌর শহরকে যানযটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পৌর শহরের এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গোলাপগঞ্জ বাজারে পথচারীদের নিরাপদ চলাচল, পৌর শহরকে যানযটমুক্ত করতে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন- পথচারীদের নিরাপদ চলাচল, পৌর শহরকে যানযটমুক্ত করতে আমাদের এই অভিযান। উচ্ছেদ অভিযানের পর যদি পুনরায় ব্যবসায়ীরা দোকানপাট বসিয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর প্রদক্ষণে গ্রহণ করা হবে। পৌরশহরকে সুন্দর রাখতে তিনি সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

উচ্ছেদ অভিযান চলাকালে সাংবাদিকরা গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।

উচ্ছেদ অভিযানে গোলাপগঞ্জের রাজনৈতিক-সামাজিক-পৌরসভার কাউন্সিলর, বনিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।