ঘোড়াঘাটে ৩৪০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নতুন করে ৩৪০টি পরিবারের মাঝে বিদ্যুত প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সাহেবগঞ্জ, মিতালী গুচ্ছ গ্রাম, জমিলাপুর, মাজার পাড়া, ইসলামপুরের কুমোরিয়া গ্রামে নতুন সংযোগের ৩৪০টি পরিবারের মাঝে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রানীগঞ্জ জোনের এজিএম মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানশা, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।