চট্টগ্রামের অব্যাহতি প্রাপ্ত ছাত্রলীগ নেতা রনি ষড়যন্ত্রের শিকার

রাজিব  চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে ওঠা অভিযোগ বিচার বিভাগ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিঅাই) দিয়ে তদন্তের দাবি এসেছে এক মানববন্ধনে।এছাড়া রনি ষড়যন্ত্রে শিকার বলে দাবি করেছে সাধারণ শিক্ষার্থী পরিষদ।

সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জামালখান সড়কে ‘সাধারণ শিক্ষার্থী পরিষদ’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে রনির বিরুদ্ধে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান ও ইউনিএইড কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়ার করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। রনির বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রত্যাহার, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং রনিকে স্বপদে পুনর্বহালেরও দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশ ও মানববন্ধনে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। সাধারণ শিক্ষার্থী পরিষদ, চট্টগ্রাম আয়োজিত সমাবেশের শুরুতে পুলিশ বাধা দিলেও পরে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়। সমাবেশে হাজার খানেক ছাত্র অংশ নিলেও সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।