চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

চট্টগ্রামের রাউজানের পাহাড়তলি দমদমা এলাকায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত।

বুধবার (৩১ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

 

বিস্তারিত আসছে . . .