চট্টগ্রামে ডেমু ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নাজিরহাট থেকে চট্টগ্রাম অভিমুখী ডেমু ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হন।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া ইউনিয়নের কাজীপাড়া নামক এলাকায় ডেমু ট্রেনের ধাক্কায় হাজী ওমদা মিয়া সওদাগর (৮০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বোরহান উদ্দিন জানান, বৃদ্ধ ওমদা মিয়া রেললাইনের পাশ ধরে হেঁটে যাওয়ার সময় চট্টগ্রাম শহর অভিমুখী ডেমু ট্রেনের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।