চট্টগ্রাম: মিরসরাইয়ের ঠাকুরদিঘীর পাড় এলাকায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসমাইল (২২) চালকের সহকারী বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সংঘর্ষের পর ওই কাভার্ডভ্যান চালকের সহকারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


