চট্টগ্রামে যাত্রীসহ ড্রেনে সিএনজি, নিহত ২

চট্টগ্রামে ড্রেনে পড়ে গিয়ে সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে।

বুধবার (৩০ জুন) সকাল ১১টা ২৪ মিনিটের দিকে শহরের চশমা পাহাড় লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সিএনজির চালক ফুলজান ও যাত্রী খাদিজা খাতুন।

সিসিটিভি ভিডিও দেখা যায়, চট্টগ্রাম শহরের দুই নম্বর গেটের চশমা পাহাড় লেনে একটি সিএনজি অটোরিকশা স্লিপ খেয়ে ড্রেনের পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও নারী যাত্রী নিহত হয়।

সূত্র জানায়, যাত্রী খাদিজা খাতুন গ্রামের বাড়ি থেকে চট্টগ্রামে এসেছিলেন। পরিবারে সঙ্গে ডাক্তার দেখাতে হাসপাতালে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।

সিএনজিতে তিনি ছাড়াও তার ১০ বছরের শিশু সন্তান ও তসলিমা নামে এক স্বজন ছিলেন। তারা প্রাণের বেঁচে গেছেন।