চট্টগ্রামে রেলওয়ের জায়গায় গড়ে তোলা ২১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরের বন্দর থানার পোর্ট মার্কেট এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে তোলা ২১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দশমিক ৭৮ একর জায়গা উদ্ধার করেছে ভূ-সম্পত্তি বিভাগ। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম।

তিনি বলেন, রেলের জায়গায় গড়ে ওঠা সেমিপাকা, টিনের ছাউনির ২১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় দশমিক ৭৮ একর জায়গা উদ্ধার করা হয়।

অভিযানে রেলের প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, পুলিশ ও আরএনবির ৮৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।