নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে লরির চাপায় অজ্ঞাত পরিচয় দুই পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে নগরের সিইপিজেড (চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ ভোর ৬টার দিকে নগরের সিইপিজেড মোড় এলাকায় একটি লরি উল্টে ওই দুই পথচারীকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কতব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


