চট্টগ্রামে শনিবার নারীর ক্ষমতায়ন বিষয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সব বাধা ডিঙিয়ে নিজ লক্ষ্যে পৌঁছাতে চায়- এমন আত্মবিশ্বাসী নারীদের জন্য ‘নেতৃত্ব, অভিজ্ঞতা ও ক্ষমতায়ন’ বিষয়ক ‘হাই-টি’ অনুষ্ঠানের আয়োজন করেছে রেডিসন ব্লু চিটাগং বে ভিউ।

আগামী শনিবার রেডিসনের মোহনা বলরুমে বিকেল ৩টা থেকে সেমিনার শুরু হবে। এতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, ইউসিবির চেয়ারপারসন রুখমিলা জামান, বিশ্ব ব্যাংকের অর্থ ব্যবস্থাপনাবিষয়ক বিশেষজ্ঞ সুরাইয়া জান্নাত, বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সভাপতি নাসরিন আওয়াল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, বাংলাদেশ গলফ ফেডারেশনের লেডি ক্যাপ্টেন মাহমুদা চৌধুরী, চিটাগং গ্রামার স্কুলের পরিচালক ফারহাত খান, লিটল জুয়েলস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দিলরুবা আহমেদ এবং লুসি বিউটি পার্লারের ব্যবস্থাপনা পরিচালক লতিফা হক লুই।

রেডিসন ব্লু’ চট্টগ্রাম বে ভিউর মহাব্যবস্থাপক রবিন অ্যাডওয়ার্ডস জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে ২০০ নারী নেতৃত্ব, অভিজ্ঞতা ও ক্ষমতায়ন নিয়ে তাদের ভাবনা একে অপরের সঙ্গে শেয়ার করতে পারবেন। যারা বাধা ডিঙিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে চান, তাদের সবাইকে আমন্ত্রণ।

অনুষ্ঠানে অংশ নিতে চাইলে ফ্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া বিস্তারিত তথ্য জানা যাবে, ০১৭৭৭৭০১২২২ এবং ০১৭৭৭৭০১১১৮ নম্বরে কল করে।