চট্টগ্রামে ১৪শ ইয়াবাসহ “দৈনিক নতুন সময়” প্রত্রিকার সাংবাদিক গ্রেপ্তার

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম নগরী থেকে ইয়াবাসহ ‘সাংবাদিক’ পরিচয় দেয়া এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রেজাউল করিম সরদার ওরফে শান্ত (৪০) মাদারীপুরের কালকিনী উপজেলার বাসিন্দা।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, ভোরে শাহ আমানত সেতুর গোল চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা একটি বাসের যাত্রী ছিলেন রেজাউল। সেতু এলাকায় বাস থেকে নেমে গেলে তার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়।

“তখন সে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। পরে তল্লাশি করে তার হাঁটুতে বাঁধা এক হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়। রেজাউল করিম নিজেকে দৈনিক নতুন সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। “

পরে তার কাছ থেকে দুইটি পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।