রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামের ইপিজেড থানার বানৌজা ঈসা খান গেইটের সামনে হঠাৎ বোমা আতঙ্ক চারদিকে চড়িয়ে পড়লে পরে অনুসন্ধানে প্রমাণ মেলে এক পাগলের বস্তা।
জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার ৭টার নাগাদে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নৌবাহিনীর সদস্য। হঠাৎ তিনি খেয়াল করলেন একটি বোমাসদৃশ পরিত্যক্ত বস্তা। সাথে সাথেই তিনি খবর দিলেন পুলিশকে। এই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশসহ সিএমপির বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা। কিন্তু এরপর দেখা গেল বস্তাটি এখানে বসবাসকারী একটি পাগলের ব্যবহৃত পুরোনো কাপড়চোপড় এবং আবর্জনায় ভর্তি।— এমন ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে উপস্থিত নেভী সদস্যরা জানান, সন্ধ্যার দিকে তাদের এক সদস্য রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঈসা খান গেইটের পাশের রাস্তার একটি মাজারে বোমাসদৃশ একটি বস্তা দেখতে পান। এরপর তিনি বোম্ব আছে সন্দেহ করে পুলিশকে খবর দেয়। কিন্তু পুলিশ এসে দেখলো শুধুই একটি আবর্জনা ভর্তি বস্তা।
এবিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া জানান, ‘ ঐ স্থানে দীর্ঘদিন ধরে একজন পাগল বসবাস করে। সেই পাগলই এই বস্তার ভেতরে কাগজ, বোতল এবং কাপড়চোপড় ভর্তি করে রেখেছিল। সেই বস্তা দেখেই মূলত বোমা আছে সন্দেহ করে পুলিশকে খবর দেয়া হয়। এরপর ঘটনাস্থলে সিএমপির বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে বস্তাটি চেক করে আবর্জনা ভর্তি দেখতে পায়। কোন ধরনের বোমা বা বিস্ফোরক জাতীয় দ্রব্যের সন্ধান মেলেনি বলে নিশ্চিত করেন।’
উল্লেখ্য, এর আগে গত বুধবার (৩১ মার্চ) ইপিজেড এলাকায় ট্রাস্ট ব্যাংকে প্রবেশ করে এক যুবক তাঁর কাছে বোমা আছে জানিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন। কিন্তু পুলিশ গিয়ে পরে তাঁর কাছ থেকে একটি বডিস্প্রে উদ্ধার করে। ঐ বডি স্প্রে দিয়ে ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে ওই যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। এরপর থেকে উক্ত স্থানে বসবাসরতদের মধ্যে বোমা আতঙ্ক বিস্তার করেন।


