রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ বাংলাদেশের এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে করোনার কারণে নির্বাচন পিছিয়ে দিতে হবে মন্ত্যব করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, করোনাভাইরাসের কারণে চসিক নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই।
শনিবার (১৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


