চরফ্যাশনের আসলামপুরে বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার উঠান বৈঠক

তরিকুল ইসলাম হৃদয়,চরফ্যাশন প্রতিনিধি: আসলামপুর আবুগঞ্জ বাজারে স্কুল মাঠে আনারস মার্কার  নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, আসলামপুরের কৃতিসন্তান  মাওলানা ইয়াকুব শরীফ অধ্যক্ষ ফাজিল মাদ্রাসা বরিশাল, শফিউল আলম পাটোয়ারী যুগ্মসাধারণ সম্পাদক আসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ,আলাউদ্দিন মাস্টার সহকারী প্রধান শিক্ষক আসলামপুর হাই স্কুল, বাশার মিয়া প্রবীণ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, ওজিউল্লাহ মিয়া সিনিয়র সহ-সভাপতি আসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মোহাম্মদ বেলাল মাস্টার সাংগঠনিক সম্পাদক আসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগ নেতা, জনাব মোঃ মোসলেউদ্দিন সিরাজী প্রভাষক চরফ্যাশন আলিয়া মাদ্রাসা, ডাক্তার মাইনুদ্দিন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
আসলামপুরে সাধারন জনগণের দীর্ঘ প্রতিক্ষার পরে দীর্ঘ এক যুগ পর আগামী ২৮ নভেম্বর ভোলার চরফ্যাশনের আসলামপুর  ইউপি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের হাওয়া লেগেছে, দলমত নির্বিশেষে আনারস মার্কার  স্লোগানে স্লোগানে আসলামপুরে গণজোয়ার চলছে। সাধারন মানুষের মধ্যে ঈদের আনন্দ বিরাজ করছে।এদিকে আনারস মার্কার বিদ্রোহী প্রার্থী জনাব কাসেম মিলিটারি অভিযোগ করে জানান, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরে আলম মাস্টারের লোকজন, তার সমর্থনকারীদের কে বিভিন্নভাবে হুমকি ধামকি ও তার সাধারন ভোটারদের কে বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করে, তিনি আরো দাবি করেন ২৮ তারিখ নির্বাচনের দিন কেন্দ্রে আনারস মার্কার সমর্থনকারী ও সাধারন ভোটারদের কে কেন্দ্রে ঢুকতে না দেয়ার হুমকি দেয়া হয়েছে, তিনি বলেন আমি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তাই তিনি এ ধরনের হুমকি ধামকি ভয় করেন না প্রশ্রয় দেন না। তিনি আরো জানান আমি ভোটে বিশ্বাসী, জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আনারস মার্কাকে বিজয়ী করে ওইসব হুমকি-ধামকির দাঁতভাঙ্গা জবাব দিবে। তিনি বলেন আমার সাথে ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান এবং প্রবীণ আওয়ামী লীগ নেতারা সমর্থন দিয়েছেন এবং সাথে আছেন।