চরফ্যাশনে এডভোকেট কর্তৃক শিক্ষক লাঞ্ছিত! প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে বিতর্কিত এডভোকেট হারুন অর রশীদ ফরাজী কর্তৃক চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলামকে বিনা অপরাধে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক নেতারা বিক্ষোভ, প্রতিবাদ সভা, আইনজীবী সমিতি থেকে অভিযুক্তকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে স্মারকলিপি হস্তান্তর করেছেন৷ দাবী আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের ঘোষণাও দিয়েছেন তারা৷ মোঙ্গলবার ২২ জুন বিকেল ৫টার সময় চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে প্রেসক্লাবের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির রাজন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষক নেতা জিল্লুর রহমান তুহিন,  জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মূঈনুদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন৷
জানা যায়, গত ২১ জুন ইউপি নির্বাচনে চরফ্যাশন উপজেলাধীন চর কলমী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মোরগ প্রতীক নিয়ে মেম্বার প্রার্থী জয়নাল আবেদীন পরাজিত হওয়ায় তার ভাই এডভোকেট হারুন অর রশিদ ২২ জুন চরফ্যাশন মাছ বাজারে প্রধান শিক্ষক রাসেদুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন৷ রাশেদুল ইসলাম উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ সরকারি দায়িত্ব পালনকালে কোন ধরনের ব্যাক্তি  উদ্দেশ্য প্রনোদিত  প্রভাব খাটাতে না দেয়ার কারনে এমন আচরন  করেছেন বলে জানান ভুক্তভোগী শিক্ষক রাশেদুল ইসলাম৷
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মাদক সেবন, নারী নির্যাতন, একাধিক বিয়ে ও বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ আছে এডভোকেট হারুন অর রশিদ এর বিরুদ্ধে৷ কিছুদিন পূর্বে অপকর্মের কারনে চরফ্যাশন বিচারিক আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারীদের হাতে গণধোলাই খেয়েছেন বলেও জানান শিক্ষক নেতারা৷