চরফ্যাশনে এসএসসি ৯৭‘ব্যচের মিলন মেলা বেতুয়া প্রশান্তি পার্কে

তরিকুল ইসলাম হৃদয়,চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশন বেতুয়া প্রশান্তি পার্কে ভোলা জেলার এসএসসি ৯৭‘ব্যচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের মধ্য ছিল পরিচিতি পর্ব, আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান।
এইসময় অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, সহকারী কমিশনার ভূমি, অফিসার ইনচার্জ মোরাদ হোসেন, চরফ্যাশন সেন্ট্রাল ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান ও সময়ের খবর এর সম্পাদক ও প্রকাশক ইয়াছিন আরাফাত, দৈনিক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, দৈনিক জনতা প্রতিনিধি মাহবুব আলম নাজমুল উপস্থিত ছিলেন। ভোলা জেলার প্রায় ৫শতাধিক বিভিন্ন স্থানে সরকারি-বে-সরকারি ও ব্যবসায়ীবৃন্দ ৯৭‘ব্যচের সদস্যগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা কমিটির যুগ্ন আহ্বায়ক ইসমাইল হোসেন জানান আমরা সকলে মিলে অসহায় পরিবারের পাশে থেকে কাজ করব। সন্ধ্যায় সংস্কৃতি অনুষ্ঠান ও লটারী দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।