চরমানিকা ইউনিয়নে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

মোঃ আলাউদ্দিন ঘরামীঃ ভোলা -৪ সংসদীয় আসনের (চরফ্যাশন ও মনপুরার)সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের অনুদানে গরীব দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন হয়েছে।
গত কাল ০৬/০১/২০২২ইং আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যকব এমপি মহোদয়ের অনুদানে ৯নং চর মানিকা ইউনিয়নে সুযোগ্য চেয়ারম্যান জনাব,আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদারের সার্বিক তত্বাবধানে ৯নং চরমানিকা ইউনিয়নের গরীব-দুস্থদের  সুশৃঙ্খলভাবে  চারশত কম্বল বিতরণ হয়।
গরীব-দুস্থ জনগন  প্রবাহমান শীতে   শীতবস্ত্র সঠিক সময়ে সঠিকভাবে পেয়ে মাননীয় এমপি মহোদয় ও সরকারকে ধন্যবাদ সমেত দোয়া করেন।