চর রাজিবপুরে সুষ্ঠুভাবে ভিডব্লিউবি এর চাল বিতরণ

মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরে  ১নং রাজিবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার (১০ মে) সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও ইউপি সদস্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন আকবর হোসেন হিরো বলেন, এবার আপনাদের ভাগ্যের চাকা খুলেছে এই ধারাবাহিকতায় এখন যারা পেয়েছেন তারা দুইবছর শেষে ২০২৫-২৬ অর্থবছরে নতুন অভাবিদের আবার ভিডব্লিউবি আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী বলেন, আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত বিধবা ও গরিবদের এই কার্ডের আওতায় আনার চেষ্টা করেছি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস জানান, নির্বাচিত হওয়ার পর থেকে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। আগামীতেও আমার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।