চলন্ত ট্রেনে কন্যাসন্তানের জন্ম, নাম রাখা হয়েছে ‘মিতালী’

জেলা প্রতিবেদকঃ চলন্ত ট্রেনে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মুক্তি পারভীর (২৫) নামে এক প্রসূতি মা। দিনাজপুরগামী ট্রেনের নামে ওই নবজাতকের নাম রাখা হয় ‘মিতালী’।

বর্তমানে ওই নবজাতক ও তার মাকে দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) সকালে পীরগঞ্জ স্টেশন থেকে দিনাজপুরে যাওয়ার সময় দ্রুতযান এক্সপ্রেসে সন্তান জন্ম দেন মুক্তি পারভীন।

নতুন অতিথির আগমনের জন্য আন্তঃনগর দ্রুতযান ট্রেনটি নির্ধারিত সময়ের ১৩ মিনিট পর দিনাজপুর স্টেশন ছেড়ে গেছে। মুক্তি পারভীন ও তার সন্তনকে বিনাভাড়ায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

হাসপাতালের পক্ষ থেকে মুক্তি পারভীন ও নবজাতক মিতালীকে একগুচ্ছ ফুল, ডালাভর্তি ফল, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও নতুন জামা-কাপড় উপহার দেয়া হয়েছে।

সন্তান জন্ম দেয়া মুক্তি পারভীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভুমরাদহ হাজী পাড়া গ্রামের মনসুর আলীর স্ত্রী।