চাঁপাইনবাবগঞ্জের ট্রাকের সাথে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের  নাচোলে ট্রাকের সাথে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন ধানকাটা শ্রমিক নিহত ৬জন আহত হয়েছেননিহতরা হচ্ছেন, ভুটভুটি যাত্রী মোঃ লিটন (৩৫), মোঃ রেজাউল করিম (৩৮) আব্দুল মালেক (৪০) এদের বাড়ি পার্শ্ববর্তী গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামে

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নাচোল উপজেলার ধানসুরানওগাঁ সড়কের ধানসুরা বাজার নামক স্থানে এই দূর্ঘটনা ঘটেএঘটনায় তসিকুল, আলাউদ্দিন, তাহারুল, শফিকুল, বুলবুল সাইদুর নামে ৬জন আহত হয়েছেন এদের সকলের বাড়ি গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামে

আহতদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছেনাচোল থানার ওসি সেলিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এদিকে স্থানীয়রা জানান, আহত নিহতরা ধানকাটা শ্রমিক এবং তারা ভুটভুটিযোগে নওগাঁ যাচ্ছিল