চাঁপাইনবাবগঞ্জে এবারও থাকছে না আম পাড়ার ক্যালেন্ডার

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জঃ আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে গত দুই বছরের ন্যায় এবারও থাকছে না আম পাড়ার ক্যালেন্ডার বা সময়সূচি। আম পাকলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে
পারবে আমচাষীরা। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সীধান্তের কথা জানান জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ বিষমুক্ত আম উৎপাদন বিপনন বাজারজাতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সীধান্ত নেয়া হয়। সভায় জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, আমচাষী, উদ্যোক্তা কৃষকদের দাবির প্রেক্ষিতে এবার আম ক্যালেন্ডার করা হচ্ছে না। তবে সবগুলো উপজেলায় আম বাজারজাতকরণ পরিবহনে যেকোন ধরনের অনিয়ম রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আম পরিবহনের সুবিধায় অবৈধ দখল উচ্ছেদ করে সড়ক ফাঁকা রাখা হবে।

আম পরিবহনের সময় ট্রাক ভাড়া বেশি নিলে অতি মাত্রায় রাসায়নিক ব্যবহার করলে কঠোরভাবে দমন করা হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ
মাহবুবউলইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) পাপিয়া সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মাসুদ আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলার আমচাষী, কৃষক, উদ্যোক্তা রফতানিকারকরা।