আজিম উদ্দিন চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে এসএমই ফোরামের উদোগে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এসএমই শপ বাংলাদেশ ও ভার্মিকম্পোস্ট এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় বিসিক কার্যালয়ের মিলনায়তনে জেলা এসএমই ফোরামের সমন্বয়কারী সানাউল্লাহ সমুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এসএমই ফোরামের প্রেসিডেন্ট চাষী মামুন। বিশেষ অতিথি ছিলেন বিসিকের এজিএম মোঃ আমজাদ হোসেন ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন,আমি স্বপ্ন দেখিনা, কিছু পরিকল্পনা স্থির করি বা লক্ষ্য করি এবং সেই লক্ষকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলি।তিনি আরও বলেন, তবে আমি স্বপ্ন দেখি বায়লাদেশের এসএমই ফোরামের মার্কেট কমপ্লেক্স হবে, যে কমপ্লেক্সের সামনে এসএমই নাম ফলক থাকবে, সেই নাম ফলকের সামনে দাঁিড়য়ে সাড়া পৃথিবীর উদ্যোক্তরা ফটো সেশন করবে,যেমনটি আমরা বিদেশে করি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোসাঃ রোজিনা আনোয়ার, আব্দুল বারী, মোসাঃ বেবিয়ারা খাতুন, সারোয়ার জাহান বিপ্লব প্রমুখ।


