চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপরাজারামপুর মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নতুনপাড়ার ওষুধ ব্যবসায়ী মো. রাব্বানী ( ৪৫) ও মেয়ে রশ্মি (৮)। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মিন্টু রহমান বাংলানিউজকে জানান, সোনামসজিদগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাব্বানী ও তার মেয়ে রশ্মির মৃত্যু হয়। নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


