চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৩

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: বজ্রপাতে আম কুড়াতে গিয়ে মাছেলেসহ জন নিহত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার বিকেলে সদর উপজেলার সুন্দরপুর চরবাগডাঙ্গা ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় তারা নিহত হয়। তথ্যটি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসারইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন

বজ্রপাতে নিহতরা হলেন, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামের মো. রানার স্ত্রী মোসা. এ্যানি খাতুন (২৫) তার ছেলে নূর মোহাম্মদ (০৫) এবং চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকলীচর গ্রামের আব্দুল মতিনের ছেলে ইয়াসির আরাফাত। 

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জানান, শুক্রবার বিকেল সাড় ৩টার দিকে ঝড়ো হাওয়া শুরু হলে মা ছেলে বাড়ির পাশের আমবাগানে যায়৷ এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় মা এ্যানি খাতুন। গুরুতর আহত অবস্থায় ছেলে নূর মোহাম্মদকে হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসারইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, সুন্দরপুরে মা মেয়ে মারা গেছে। এছাড়াও আম কুড়াতে গিয়ে চরবাগডাঙ্গা ইউনিয়নের আরেক ১০ বছর বয়সী ছেলে ইয়াসির আরাফাত বজ্রপাতে মারা গেছে। 

নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ