চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

আজিম উদ্দিন  চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মালম্বীদের মন্দির, বাড়িতে হামলা, লুটপাট ভাংচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা, সদর উপজেলা পৌর শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় 

আজ বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনববগঞ্জ জেলা শাখার আহবায়ক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিলীপ কুমার রায়, স্বপন কুমার ঘোষ, ধনঞ্জয় চ্যাটার্জীসহ জেলা শাখা, সদর উপজেলা পৌর শাখার নেতৃবৃন্দ  

মানবন্ধনে বক্তারা সারাদেশে সংখ্যালঘুদের উপর সব ধরনের নির্যাতন বন্ধে নতুন করে আইন তৈরি হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবি জানান