চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি: নান কর্মসুচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় দিবস পালিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। আজ  (শুক্রবার) জেলা স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুরু হয়। সুর্যদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা সংসদ, সংসদ সদস্য, জেলা জজশীপ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন অফিস, আওয়ামীলীগ অংগ সংগঠন, জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পার্ঘঅর্পণ করে।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় দিবসে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এইচ এম আবদুর রকিব বিপিএমপিপিএম (বার),
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান শহীদদের স্মরণে পুস্পার্ঘ অর্পণ করেন। ডাক্তার .. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা পরিবার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, চিত্রাংকন রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে প্রতিটি উপজেলায় নানা
কর্মসুচী পালিত হচ্ছে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের আয়োজনে।