চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা

আজিম উদ্দিন  চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে লাঠি খেলা হয়।

বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা প্রদর্শন করেবাংলাদেশ লাঠিয়াল বাহিনী, কুষ্টিয়া। চর দখল, লাঠি নৃত্যসহ বিভিন্ন কসরত প্রদর্শন করে। এসময় লাঠি খেলা উপভোগ করেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর . শংয়কর কুমার কুন্ডু, প্রফেসর . মাযহারুল ইসলাম তরু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মোঃ মোজাহার আলী প্রাং, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মহসিন আলী, বিএমডিএ নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক ডাঃ আব্দুস সালাম, সহকারী কমিশনার রুহুল আমিন, চন্দন কর, আশরাফুল হক, আশিস মোমতাজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দসহ অন্যরা। লাঠি খেলা দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। গ্রামবাংলার ঐতিহ্য লাঠি খেলা দেখে উৎফুল্ল দর্শকদের মন ভরে যায়।