আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হায়াত মোড়ের পশ্চিমে হলি মিশন একাডেমি সংলগ্ন ব্রীজের উপর থেকে ৬১৮ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে র্যাব–৫।
গ্রেফতার কৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদুর্গাপুর মাঠ গ্রামের মোঃ কবুল হক জোলা ও মোছাঃ মুক্তারা বেগমের ছেলে মোঃ তাজেমুল হক (২৬)।
সিপিসি–১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব–৫ এর একটি অপারেশন দল ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ৮টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬১৮ (ছয়শত আঠার) গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী কানসাটএলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় এসে মাদক সংগ্রহ করে নিয়ে যাচ্ছিল। এ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্যাটারি চালিত যাত্রিবাহী অটোতে গামছার সাহায্যে কোমরে বাধা অবস্থায় ৬১৮ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির সিপিসি–১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব–৫ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ–ফি–তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


