চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে যবুক নিহত

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর চিরিরবন্দর-রাণীরবন্দর আ লিক সড়কে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে রাজু আহমেদ (২৬) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে চিরিরবন্দর-রাণীরবন্দর আ লিক সড়কের ঘন্টাঘর বাজারের সামনে।

জানাগেছে, রাজু আহমেদ মোটর-সাইকেল যোগে ওকরাবাড়ি থেকে তার নিজ বাড়ি ঘন্টাঘর বাজার যাওয়ার পথে বাজারের সামনে এসে পৌচ্ছালে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলই তার মৃত্যু হয়।

রাজু আহমেদ উপজেলার ২ নং সাতনালা ইউনিয়নের মৃত আনোয়ার হোসেনের পূত্র। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ মো: হারেসুল ইসলাম।