চিরিরবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন পালিত

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দেশের প্রখ্যাত অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ এম. আমজাদ হোসেনের উদ্যোগে গতকাল শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দরে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা আর দোয়া মাহফিলের মাধ্যমে উদযাপিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন।


এ উপলক্ষে অধ্যাপক ডাঃ এম. আমজাদ হোসেনের নেতৃত্বে শুক্রবার বাদ জোহর একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চিরিরবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর চিরিরবন্দরের ঘুগরাতলী মোড়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।