চিলমারীতে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রমি প্রতিনিধি: আনন্দঘন পরিবেশের পরিবেশের মধ্য দিয়ে চিলমারীতে দৈনিক আমার সংবাদ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয় ।  উপজেলা পরিষদ সভা কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আমার সংবাদ চিলমারী প্রতিনিধি মোঃআরিফুল ইসলাম সুজন সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ  চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, দৈনিক মানব জমিন প্রতিনিধি  সাওরাত হোসেন সোহলে, ঢাকা টাইমস্ নিজস্ব প্রতিবেদক মমিনুল ইসলাম বাবু প্রমুখ।