কুড়িগ্রাম প্রতিনিধিঃ নিজ বাড়ীতে প্রবেশের রাস্তা অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার শামস পাড়া গ্রামের সাজু মিয়ার পরিবার।
জানা গেছে, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের শামচপাড়া গ্রামের মোঃ বাহাল উদ্দিন (৫৫), মোছাঃ মমতাজ বেগম (৫০) ও মোঃ সাজু মিয়ার মধ্যে বসত বাড়ী নিয়ে দীর্ঘদিন যাবৎ কোন্দল চলে আসছিল। এরই এক পর্যায়ে গত ২৭/১০/২০২২ইং তারিখ মারামারির ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় মামলা হলে সাজু মিয়ার স্ত্রী মোছাঃ কনা বেগমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ।
সাজু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাহাল উদ্দিন গত ০৮/১১/২০২২ইং তারিখ সাজু মিয়ার বসত বাড়ীর সীমানা অতিক্রম করে জোরপূর্বক ইট দিয়ে দেয়াল দিয়ে প্রায় ১ফুট জায়গা দখল করে নেয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

মঙ্গলবার সকালে প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাজু মিয়ার স্ত্রী কনা বেগম।এসময় তিনি আরো বলেন, বাহাল উদ্দিন ১ফুট জায়গা দখল করার সুযোগে আরেক প্রতিবেশী শ্রী স্বাধীন চন্দ্র বর্মণ দীর্ঘ ৩৫বছরের চলাচলের ৪ফুট রাস্তা ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দেয়। এব্যাপারে থানায় অভিযোগ করেও কোন লাভ হয়নি বলে জানান তারা। দীর্ঘদিনের কোন্দল নিরসনের জন্য উপজেলার সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে ঘুরেও সুবিচার পায়নি ভূক্তভোগী পরিবারটি। প্রায় ৭দিন ধরে নিজ বাড়ী প্রবেশ না পেরে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে কনা বেগমের স্বামী মোঃ সাজু মিয়া উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বাহাল উদ্দিনও প্রতিবেশী শ্রী স্বাধীন চন্দ্র জানান আমাদের জায়গায় আমরা দেয়াল দিয়েছি।


