চিলমারীতে বিএনপি’র আনন্দ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বে) কুড়িগ্রামের কৃর্তি সন্তান আব্দুল খালেক কে মনোনীত করায় খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ওবাইদুল হক খাজা, চাঁন মিয়া, যুবদলের সহ-সভাপতি অবু সাঈদ হোসেন পাখি, সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান, সেচ্ছা সেবক দলের মাহমুদুল হাসান বাবু প্রমুখ। বক্তারা এসময় খালেদা জিয়ার মুক্তিসহ তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।